ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ১২:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১২৪ বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও মরহুমা আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান বিগত ২০ দিন পর্যন্ত প্রচন্ড ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, তার দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ ছাত্রদলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















