জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
- আপডেট সময় : ০৭:১৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ৪০৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
উপজেলা চৌকি লিগ্যাল এইড কমিটির আয়োজনে শুক্রবার (২৮ শে এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় আদালত চত্বরে উপজেলা আইনজীবী সমিতি ভবনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে এ উপলক্ষে সকাল ১০ টায় আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালীটি আদালত চত্বরে এসে শেষ হয়।

দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সমির মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট খোরশেদ আলম,উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো.সিকদার গোলাম মোস্তফা, অ্যাডভোকেট মো.ইকবাল মাহমুদ লিটন, অ্যাডভোকেট ইকবাল হোসেন. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুরন্নাহার খান ডলি,উপজেলা সাহস্থ ও প.প. কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান, দশমিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাস, স্থানীয় জনপ্রতিনিধিগণ প্রমুখ।












রবিউল হাসান ডব্লিউ সাংবাদিক মহোদয়!!