ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

জোবায়েদ হত্যার বিচারের দাবিতে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ১৫৭ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জোবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে বাউফল সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী জোবায়েদকে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু নৃশংসই নয় ,গণতান্ত্রিক আন্দোলনের উপর এক নির্মম আঘাত। আমরা এর বিচার চাই, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বাউফল থেকে শুরু করে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ,বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান, মিজান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু জাফর এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসান প্রমুখ।

প্রসঙ্গত, রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।গতকাল রোববার রাতে আরমানিটোলার মাহুতটুলিতে পানির পাম্প গলির নুর বক্স লেনের একটি ভবনের সিঁড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জোবায়েদ হত্যার বিচারের দাবিতে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫