তারুণ্যের সমাবেশের দশমিনায় লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১০:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ৪৬০ বার পড়া হয়েছে

পটুয়াখালী দশমিনায় ছাত্রদলের নেতৃত্বে তারুণ্যের সমাবেশের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ ও উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ২৪ জুন বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ২ হাজার লিফলেট বিতরনেকরা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ আবুল বসার, হাসনাইন আহমেদ হাসান, আঃ রহিম, নোবেল খান, করিম প্রমুখ।
মোঃ আবুল বাসার বলেন, সর্বোপরি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ আবারও বাকশালী ফ্যাসিবাদের কালো থাবায় ক্ষত-বিক্ষত। এই সংকট থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে তরুণদের। কেননা তারুণ্যই শক্তি। নজিরবিহীন এই অন্যায়-অনিয়মের প্রতিবাদে, ভোটাধিকার বঞ্চিত তিন কোটি সত্তর লক্ষ তরুণদের রাজপথে স্বোচ্চার হতে হবে। অধিকার আমাদের আদায়ের এই সংগ্রামে বিজয় অর্জন করলেই বদলে যাবে এই বাংলাদেশ।


















