দশমিনায় ভূমিসেবা সপ্তাহের উদ্ধোধন
- আপডেট সময় : ০২:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৫৯৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী দশমিনা উপজেলা রাজস্ব প্রশাসন এর আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা ভুমি অফিস ভবনে সাত দিন ব্যাপি ভুমিসেবা সপ্তাহের শুভ উদ্ধোধনিয় অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে, বি আরডিবি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, প্রণীসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম সরোয়ার, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী কালাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বর্নাঢ্য র্যালীটি শুরু ওশেষ হয়ে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


















