সংবাদ শিরোনাম :
নাজিরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ২০৮ বার পড়া হয়েছে

নাজিরপুর বোর্ড সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার। এ সময় তিনি প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের মানুষের জন্য তাঁর ত্যাগের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


















