ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

পটুয়াখালীতে অটোরিকশা উদ্ধার, চোর চক্রের হোতা আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১১:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৫৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে ব্যাটারি চালিত তিনটি বড় ও একটি ছোট অটোরিকশা উদ্ধারসহ চোর চক্রের হোতা মো. মিলন খানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত অটোরিকশা গুলোর আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।

রবিবার (৩১ মার্চ) রাতে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার সংলগ্ন আবাসন মাঠ থেকে চোরাই অটোরিকশা উদ্ধার করা হয় এবং আসামীকে আটক করা হয়। আসামী একই ইউনিয়নের মাড়াইপাড়া গ্রামের নাসির উদ্দিন খানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহয়তায় অটোরিকশা চোর চক্রের হোতা মো. মিলন খানের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে রবিবার রাতে জেলা ডিবির ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে অভিযান চালিয়ে কলাপাড়া থেকে আসামীকে আটক করা হয়। পরবর্তীতে আসামীর দেয়া তথ্য অনুযায়ী আবাসন মাঠ থেকে চোরাই ৪ টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আসামী মিলনকে জিজ্ঞাসাবাদ করে চোর চক্রের অন্যান্য সদস্যদের বিষয় তথ্য সংগ্রহ করা হবে।

পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম আজমল হুদা বলেন, অটোরিকশা গুলো প্রকৃত মালিকের কাছে আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে। আসামীর বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালীতে অটোরিকশা উদ্ধার, চোর চক্রের হোতা আটক

আপডেট সময় : ১১:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪