ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • / ৩৩১ বার পড়া হয়েছে

শনিবার বিকাল ৫ টায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজে চত্বরে নতুন একাডেমিক ভবন -২ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীর উত্তমের সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও এভিআর বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান হাসীব আলম তালুকদার। এসময় হাসিব আলম তালুকদার ভবনের কাজের জন্য পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর নিকট ৩০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

হাসীব আলম বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড – এই মূলমন্ত্র মনে প্রাণে ধারণ করে আমি ও আমার পরিবারের কর্মকাণ্ড সদা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট শিক্ষাব্যবস্থা অত্যন্ত জরুরি। আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসা উচিৎ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ,কালেক্টরেট স্কুলের শিক্ষকবৃন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি রাশেদ ফেরদৌস আকাশ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ০৯:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪