ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো বাউফল থেকে দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টে চুক্তিবদ্ধ হলেন অন্তর

মো: আরিফুল ইসলাম সাগর
  • আপডেট সময় : ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ২১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত বাংলাদেশ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০২৫-২৬ মৌসুমে বিজি প্রেস এস অ্যান্ড আর ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার তরুণ ফুটবলার মো:মিফতা হোসেন অন্তর (১৭) ।

গত ৩ জুন আনুষ্ঠানিকভাবে ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। অন্তর বাউফল সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা। তিনি বাউফল সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মো. জাকির হোসেনের ছেলে।

জানা গেছে, মাঠে অন্তর একজন স্ট্রাইকার হিসেবে খেলেন। স্থানীয় পর্যায়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স ও গোল করার দক্ষতার কারণে তিনি ক্লাব কর্মকর্তাদের নজর কাড়েন। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম প্রতিযোগিতামূলক দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলার সুযোগ পান তিনি।

স্থানীয় ক্রীড়াঙ্গনে এ অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ফুটবলে প্রতিভা থাকা সত্ত্বেও বাউফলের কোনো খেলোয়াড় জাতীয় পর্যায়ের দ্বিতীয় বিভাগ লিগে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাননি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অন্তর এবার বাফুফে আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন।

অন্তরের এই সাফল্যে পরিবার, বন্ধু-বান্ধব, ক্রীড়া সংগঠক ও ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা মনে করছেন, তার এই অর্জন বাউফলের তরুণ ফুটবলারদের আরও উৎসাহিত করবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরতে অনুপ্রাণিত করবে।

চুক্তিবদ্ধ হওয়ার পর অন্তর বলেছেন , এটি আমার জন্য অনেক গর্বের একটি মুহূর্ত। আমি বাউফলের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে আরও বড় পর্যায়ে খেলার স্বপ্ন দেখি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রথমবারের মতো বাউফল থেকে দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্নামেন্টে চুক্তিবদ্ধ হলেন অন্তর

আপডেট সময় : ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬