ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী: বাউফলে শিক্ষার্থীদের জনস্রোত! 

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪০১ বার পড়া হয়েছে
গত ১২ মে স্কুলের ছাদে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মোঃ বেল্লাল হোসেনের মৃত্যুর বিচার চেয়ে এবং অর্থ আত্মসাৎ, শিক্ষার্থী হয়রানি, অতিরিক্ত ফি আদায়সহ বেশ কিছু অভিযোগ এনে প্রধান শিক্ষিক মোসাঃ ফেরদৌসি শিরিন ও তার সহযোগী শিক্ষকদের পদত্যাগ ও আজীবনের জন্য বহিষ্কার করার দাবীতে মানববন্ধন করেছে শিক্ষাথীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১০ টার সময় কালাইয়া গরুর হাট সংলগ্ন বালির মাঠে জড়ো হতে শুরু করে।এক পর্যায়ে বৃষ্টি উপেক্ষা করে কালাইয়া বন্দরে মিছিল বের করে শিক্ষার্থীরা।
এসময় বেশ কিছুক্ষণ যাবৎ সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে পার্শ্ববর্তী হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয় আন্দোলনে। ৬ষ্ঠ থেকে ১০ম প্রায় সব ক্লাসের ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বানিজ্যিক বন্দর কালাইয়ায় প্রথমবারের মত বিশাল এ ছাত্র আন্দোলন দেখা যায়। এসময় ‘এক দফা এক দাবি, প্রধান শিক্ষকের পদত্যাগ, বেল্লার হত্যার বিচার চাই, সহ নানান স্লোগানে মুখোরিত হয় পুরো এলাকা। তবে প্রধান শিক্ষক আগেই এ ব্যপারে খবর পেয়ে স্কুলে আসেননি। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আগামীকালের মধ্যে প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনকে বরখাস্ত না করলে তারা সামনে কঠোর আন্দোলনে নামবে বলে জানিয়েছেন।
শিক্ষার্থীরা জানান, ৮ নম্বরের শিক্ষককে ১নং নিয়া অবৈধভাবে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে , একই ব্যাক্তি একাধারে ১৫ বছর ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন, ঐ সভাপতি অন্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক, যিনি আইনগত ভাবে সভাপতি হতে পারেন না, তাকে সভাপতি হিসেবে অবৈধ ভাবে নিয়োগ দেন। ১৫ বছরের আয় ব্যায়ের কোন হিসাব নেই, পকেট কমিটির মাধ্যমে হিসাব দুরস্ত করেন, অবৈধভাবে প্রতি বছর ভর্তি ফি ১০০০ টাকা করে নেন, স্কুলে না গেলে জরিমানা আদায় করেন একদিনের জন্য ২০০ টাকা করে, বিদ্যুৎ বিল, মোবাইল বিল প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করেন। সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল এর জন্য ৪০০ টাকা করে নেন, মার্কসিটের জন্য ও টাকা নেন, এস.এস.সি ফরম পুরণের বোর্ড কর্তৃক নির্ধারিত টাকার দ্বিগুণ আদায় করেন, টেস্ট পরীক্ষায় যারা ফেল করেন তাদের থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন।
উল্লেখ, অতিরিক্ত টাকা আদায়সহ বেশ কিছু অনিয়মনের অভিযোগে একাধিকবার এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হতে দেখা গেছে। আন্দোলনে নেতৃত্বে ছিলেন দশম শ্রেণির নাফিজুর রহমান নাফসান, বিপ্লব কর্মকার,তাইব রানা সহ অনেকে। আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাউফল।
ছাত্র প্রতিনিধি মুনতাসির তাসরিপ বলেন,২৪ ঘন্টার মধ্যে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্বৈরাচার প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিন সহ তার সহযোগীদের আজীবনের জন্য বরখাস্ত না করলে সোমবার ‘কালাইয়া ব্লকেড’ কর্মসূচীর ঘোষণা আসছে। মাঠে নামবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাউফল। এতগুলো ছাত্রছাত্রীর কন্ঠস্বর মিথ্যা হতে পারে না। জেগে উঠুক ছাত্র-জনতা৷
এ বিষয়ে জানেত অভিযুক্ত শিক্ষক ফেরদৌসী শিরিনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত। ইতোমধ্যে উপরের কর্তৃপক্ষকে ইনফর্ম করেছি। শিক্ষার্থীরা আবেদন করলে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী: বাউফলে শিক্ষার্থীদের জনস্রোত! 

আপডেট সময় : ১০:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪