প্রবীণ সহযোদ্ধা আমিরুল ইসলাম স্যারের আজ ৭৬তম জন্মদিন…
- আপডেট সময় : ০১:৪০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯৬ বার পড়া হয়েছে

বাউফলের সাংবাদিকতার পথিকৃত , বাউফল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলাম আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ৭৬বছরে পা রাখলেন।
১৯৪৮ সালের এই দিনে তিনি কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বাংলা বিভাগে ভির্তি হন। ওই সময় তাঁর সহপাঠি ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাট্যচায্য সেলিম আলদিন ও কবি রনর্মলেন্দু গুন।
তিনি ১৯৭২ সালে বাউফল ডিগ্রী কলেজে অধ্যাপনায় যোগদান করেন। বেসরকারী শিক্ষকদের দাবি আদায়ে তিনি সব সময়ই ছিলেন স্বোচ্ছার। তিনি ১৯৯৬ সালে দৈনিক ইত্তেফাকের বাউফল প্রতিনিধি হিসাবে যোগদান করে অদ্যবদি কর্মরত আছেন। ব্যক্তি জীবনে তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জনক।
তিনি বসুন্ধরা মিডিয়া গুনিজন অ্যাওয়ার্ড ও শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
খবর বাউফলের পক্ষ থেকে অধ্যাপক আমিরুল ইসলামের জন্ম দিনে প্রানঢালা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি।


















