ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​ফেরি থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

কামরুজ্জামান বাচ্চু
  • আপডেট সময় : ০৬:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ৩৪৮ বার পড়া হয়েছে

বাউফল উপজেলার বগা লোহালিয়া নদীর অপর পাড়ে গড়বদি পরিত্যক্ত ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ জহিরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে একই নদীর বগা ফেরি ঘাটের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

​গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে বগা ফেরিঘাটের অপরপাড়ে গড়বদি একটি পরিত্যক্ত ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ হন জহিরুল ইসলাম।

তার বাড়ি বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে।

​স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম গড়বদি ফেরিঘাটে একটি পরিত্যক্ত ফেরিতে পায়চারি করছিলেন। এসময় পা ফসকে নদীতে পড়ে যান।

​পরে আশপাশের লোকজন তার চিৎকার শুনে দ্রুত এগিয়ে আসে এবং উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয় জেলে ও এলাকাবাসী রাতভর নদীতে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

​এরপর খবর পেয়ে বগা ও দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

​এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে অন্ধকার ও নদীর স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

বুধবার সকালেও পুনরায় অভিযান চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। পরে আজ সকালে স্থানীয়রা ফোনে জানায়, নিখোঁজ ব্যক্তির মরদেহ নদীতে ভেসে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​ফেরি থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬