ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিতে কোরআন শিখছে ৮ দৃষ্টি প্রতিবন্ধী শিশু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ৪২৬ বার পড়া হয়েছে

বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে হাফেজ মাহমুদুর রহমান মিরাজ চার বছর ধরে অসহায় দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের ফ্রি কোরআন শেখাচ্ছেন। তিনি নিজেও একজন কোরআনের হাফেজ ও জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী।

ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.) নামের একটি দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায় কোরআনসহ বাংলা, ইংরেজি শিখছেন ৮ জন দৃষ্টি প্রতিবন্ধী ছেলে ও মেয়ে। বিভিন্ন মানুষের থেকে দানের টাকা সংগ্রহ করে মাদ্রাসাটির শিক্ষার্থীদের ফ্রি শিক্ষা কার্যক্রম চলছে। হাফেজ মাহমুদুর রহমান মিরাজের উদ্যোগে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় তিনি ও তার স্ত্রী শিক্ষকতা করছেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাহমুদুর রহমান মিরাজ বলেন, আমার মায়ের অনুপ্রেরণায় বরগুনার অসহায় দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের ফ্রি কোরআন শিক্ষার জন্য মাদ্রাসাটি তৈরি করি। শিক্ষার্থীদের থেকে কোনো ধরনের ফি নেওয়া হয় না। আর্থিক সচ্ছলতা না থাকায়, মানুষের দানের টাকায় এ শিক্ষা কার্যক্রম চালাচ্ছি। তিনি আরও বলেন, সমাজের সচেতন কয়েকজনকে নিয়ে একটি পরিচালনা কমিটির গঠন করেছি, তাদের পরামর্শে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। তবে সরকারিভাবে সহযোগিতা পেলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে এবং বরগুনার আরও অনেক দৃষ্টি প্রতিবন্ধী এখানে পড়ার সুযোগ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফ্রিতে কোরআন শিখছে ৮ দৃষ্টি প্রতিবন্ধী শিশু

আপডেট সময় : ০৮:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩