ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বউ নিয়ে বিরোধ, শ্বশুর ও চাচা শ্বশুরের দুটি ঘর পুড়িয়ে দিয়েছে জামাই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ৬৮৫ বার পড়া হয়েছে

বউ নিয়ে বিরোধ, আর এর জের ধরে জামাই পুড়িয়ে দিয়েছে নিজের শ্বশুরসহ এক চাচা শ্বশুরের ঘর। আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বাউফল পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসসট্যান্ড খারাকান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্রে জানা গেছে, জয়নাল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার (২৫) ২-৩ বছর আগে আপন চাচা রফিক হাওলাদারের মেয়ে আঁখিনুরকে (২২) পরিবারের অসম্মতিতে জোড় করে বিয়ে করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি চলে আসছিল। ফয়সাল মাদক সেবন করে প্রায়ই স্ত্রী আঁখিনুরকে মারধর করতো। এ কারণে আঁখিনুর অধিকাংশ সময়ই বাবার বাড়ি থাকতো। ফয়সাল ও আঁখিনুরের বাবাসহ এক চাচা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করতো।

ঘটনার আগের দিন রোববার রাতে ফয়সাল তার স্ত্রী আঁখিনুরকে জোর করে শ্বশুরের ঘর থেকে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয়দের সহায়তার তার বাবা রফিক হাওলাদার আঁখিনুরকে উদ্ধার করে নিয়ে আসে। এতে ক্ষুদ্ধ হয়ে ফয়সাল আজ সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শ্বশুরের ঘরে গিয়ে হামলা করে টিভি, ফ্রিজ ও অন্যান্য মালামাল ভাংচুর করে।

এ ঘটনার পর রফিক হাওলাদার থানায় অভিযোগ করলে দুপুর ১টার দিকে ওই বাড়িতে পুলিশ গেলে ফয়সাল গা ঢাকা দেয়। এরপর পুলিশ চলে আসার পর দুপুর আড়াইটার দিকে ফয়সাল বাড়ি এসে তার শ্বশুর রফিক হাওলাদারের ঘরে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে পাশে থাকা অপর চাচা শ্বশুর শাহআলম ওরফে বোবা শাহআলমের ঘরটিও পুড়ে যায়।

অভিযুক্ত ফয়সাল ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় বক্তব্য নেয়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাননি। তকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বউ নিয়ে বিরোধ, শ্বশুর ও চাচা শ্বশুরের দুটি ঘর পুড়িয়ে দিয়েছে জামাই

আপডেট সময় : ০৬:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪