বাউফলে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
‘বাংলাদেশে আর দূর্নীতি হবে না ‘
- আপডেট সময় : ১১:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ২০২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার বিকাল ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বাংলাদেশে আর দূর্নীতি হবে না। মানুষ খোপ ও রাগের সহিত ৫ আগষ্ট থেকে এলাকায় ভাংগচুর ,চাঁদাবাজি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে খারাপ আচরন যা কিছু হয়েছে এখন থেকে সবাইকে ফিরে আসতে হবে।
তিনি আরও বলেন ,যতি কারো বিরুদ্ধে সু-নির্দিষ্ট কোন অভিযোগ থাকে তাহলে আইনের মাধ্যমে তদন্ত করে বিচার করা হবে। কিন্ত আইন কারো হাতে নেওয়া যাবে না। পিছনে যা হয়েছে এখন থেকে যেন না হয় তার প্রতি ছাত্র প্রতিনিধি ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করেন। শিক্ষার্থীদের লেখাপাড়ার প্রতি মনোযোগ দিতে বলেন। এরপর যদি কেউ আইন হাতে নেন বা অন্যায় ভাবে কাউকে হয়রানি করা হয় সে যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, ছাত্র আন্দোলনের প্রতিনিধি, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত ইসলাম, জাতীয় পাটি, জেলে, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধসহ সূধীজন।


















