সংবাদ শিরোনাম :
বাউফলের খুদে ফুটবলাররা খেলবে চট্রগ্রামের বিপক্ষে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ৪০৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায় খেলার জন্য এখন রাজধানী ঢাকায় অবস্থান করছেন।
আগামী ১৬ মার্চ চট্রগ্রামের মেয়েদের সাথে ফুটবল খেলবে।
এর আগে মাধবপুর সরকারী প্রাইমারী স্কুলের খুদে ফুটবলাররা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় ফুটবল খেলে সেরা হন।
শুভকামনা রইল বাউফলের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড়দের জন্য।
-নিজস্ব প্রতিবেদক


















