ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে অবৈধ মেলায় প্রশাসনের অভিযানে ১১ দোকানিকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ৩১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে অবৈধভাবে পরিচালিত পল্লী বাণিজ্য মেলায় অভিযান চালিয়ে দোকানিদের অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বাউফল ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশের যুবকের মাঠে আয়োজিত মেলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মেলাটি আয়োজন করা হয়। পরবর্তীতে স্থানীয়দের অনুরোধে ২৮ ডিসেম্বর পর্যন্ত সাময়িকভাবে মেলা পরিচালনার মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় অতিক্রম করেও মেলা চালু থাকায় সোমবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১টি দোকানের মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত দোকানিরা অভিযোগ করে বলেন, তারা জানতেন মেলা ওই দিন পর্যন্ত চলবে। হঠাৎ প্রশাসন এসে মাত্র দুই ঘণ্টার মধ্যে মালামাল সরানোর নির্দেশ দেয়। সময়মতো মালামাল সরাতে না পারায় তাদের জরিমানা করা হয়েছে বলে দাবি করেন তারা।

এদিকে অভিযানের সময় সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় কয়েকজন সাংবাদিককে মেলা আয়োজক নেতারা হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, গতকালই মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা অমান্য করায় অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে অবৈধ মেলায় প্রশাসনের অভিযানে ১১ দোকানিকে অর্থদণ্ড

আপডেট সময় : ০৯:৫৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫