ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

বাউফলে অভিযুক্ত’র কক্ষে তদন্তকারী কর্মকর্তাদের ভূড়িভোজ!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • / ৭২৯ বার পড়া হয়েছে

বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে ২কোটি টাকা আত্মসাতের ঘটনা তদন্ত করতে এসে অভিযুক্তর’ অফিস কক্ষে ভূড়িভোজ করেছেন কয়েকজন কর্মকর্তা। অনলাইন পোর্টাল খবর বাউফল সহ কয়েকটি জাতীয় পত্রিকায় ধারাবহিক কয়েকটি সংবাদ প্রকাশের পর আজ সোমবার তিনটি তদন্ত টিম অলাদা আলাদা ভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বাউফলে আসেন।

তদন্তকারী কর্মকর্তারা হলেন অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ আবুল কাদের আজাদ, সিনিয়র মনিটরিং এন্ড ইতালুয়েশন অফিসার আবদুল্লাহ ওয়াহেদ, পটুয়াখালীর এডিও এইচএম শামীম,কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য জোড়দার প্রকল্প আঞ্চলিক সমন্বয়ক মেহের মালিকা এবং এসএসিপি প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারাইন, সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাবিবুর রহমান ও তাজুল ইসলাম ।

এরমধ্যে মেহের মালিকা,সৈয়দ আবু সিয়াম জুলকারাইন ও হাবিবুর রহমান তদন্ত শেষে চলে গেলেও বাকি তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাসের অফিস কক্ষে দুপুরে ভূড়িভোজ করেছেন। তাদেরকে মুরগির মাংস, ইলিশ মাছ, বিভিন্ন ধরণের ভর্তা, সবজি ও ডালসহ হরেক রকমের আইটেম দিয়ে ভূড়িভোজ করানো হয়।

তদন্তে এসে অভিযুক্ত কর্মর্তার অফিস কক্ষে ভূড়িভোজের ঘটনা জানার পর স্থানীয় কয়েক সাংবাদিক কৃষি অফিসে গেলে তদন্তকারী কর্মকর্তারা তাদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন এবং তাদের পরিচয় দিতে অপরগতা প্রকাশ করেন। একর্পায়ে তাদের মধ্যে কয়েকজন সাংবাদিকদের সাথে তর্কে লিপ্ত হন। পরে অবশ্য তদন্তকারী কর্মকর্তরা তাদের নাম ও পদবি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায় তদন্তকারী কর্মকর্তাদের ম্যানেজ ও ভূড়িভোজের দায়িত্ব দেয়া হয় সদ্য যোগদানকৃত কৃষি সম্প্রসারন কর্মকর্তা আজমির রহমান আকাশের উপর।

কৃষিকর্মকর্তা অনিরুদ্ধ দাস তদন্তকারী কর্মকর্তাদের ভূড়িভোজ ও ম্যানেজের বিষয়টি অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে অভিযুক্ত’র কক্ষে তদন্তকারী কর্মকর্তাদের ভূড়িভোজ!

আপডেট সময় : ১০:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪