সংবাদ শিরোনাম :
বাউফলে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ৪৭৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মমিনপুর গ্রামে ফকু ডাক্তার বাড়িতে শনিবার দিবাগত (১৩ মে) রাত ২টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আনিচুর রহমান (৩৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও আড়াই ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়।
জানা গেছে, ওই দিন দিবাগত রাত ২টার দিকে ৬-৭ জনের ডাকাতরা ফকু ডাক্তার বাড়ির পল্লী চিকিৎসক আবুল হোসেনের বিল্ডিংয়ের চিলিকোঠার টিনের বেড়া কেটে ঘরের ভিতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় আবুল হেসেনের ছেলে আনিচুর রহমান ডাক-চিৎকার দিলে তাকে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে।
ঘটনার সময়ে ডাকাতরা নগদ ২লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
এ বিষয়ে বাউফল ওসি আরিচুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


















