ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে আলোকিত বাউফল ব্লাড ডোনেট সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ৫২৬ বার পড়া হয়েছে

created by photogrid

পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত বাউফল ব্লাড ডোনেট সোসাইটি’-র নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এ পরিষদ গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে ইমন মাতুব্বরকে সভাপতি ও মেহেদী হাসানকে সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী আব্দুর রহমান মুক্তাদির  এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাইজিদ হোসেন সাকিব।

এছাড়া সাংগঠনিক সম্পাদক এনামুল চৌকিদার, ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক রবিউল চৌকিদার, প্রচার সম্পাদক শামীম হাওলাদার, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক তুষার হাওলাদার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তাসমিয়া ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল মিয়া এবং তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে হৃদয় হোসেন দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাব্বি হোসেন রাজু জানান, রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতেই এ নতুন কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই অরাজনৈতিক সামাজিক সংগঠনটি বাউফলসহ আশপাশের এলাকায় স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে আলোকিত বাউফল ব্লাড ডোনেট সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

আপডেট সময় : ১২:৩৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬