সংবাদ শিরোনাম :
বাউফলে উপজেলা বিএনপির আহবায়কের ছবি ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ৬১৫ বার পড়া হয়েছে

বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আবদুল জব্বার মৃধার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছ।
ছবিত দেখা গেছে বিএনপি নেতা আবদুল জব্বার নৌকা মার্কার সমর্থীত এক চেয়ারম্যান পদপ্রার্থীর মিছিলে অংশ নিয়েছেন।
মিছিলের অগ্রভাগে রয়েছেন বিএনপি নেতা আবদুল জব্বার।
আওয়ামী লীগ সমর্থীত নৌকা মার্কার ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম এসএম সিরাজুল ইসলাম বশার সিকদার। তিনি বাকেরগঞ্জ উপজেলার ৫নং দুর্গাপাশা ইউনিয়ন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
ধারণা করা হচ্ছে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত ওই মিছিলটি ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বাউফলে বিএনপির কমিটি গঠন নিয়ে দন্ধ যখন তুঙ্গে ঠিক সেই মুর্হুতে বিএনপির আহবায়কের নৌকার সমর্থনে নির্বাচনী মিছিলে অংশ নেয়ার ছবিটি ফেসবুকে ছড়িয়ে পরার বিষয়টি আবদুল জব্বারকে ব্যাকফুটে নিয়ে যেতে পারে।
গত কাল রবিবার(১৬ এপ্রিল) উপজেলা ছাত্রদল বিএনপি নেতা আবদুল জব্বারকে অবাঞ্ছিত ঘোষনা করে সাংবাদিকদের কাছে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।

এ ব্যাপারে নাজিরপুর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন বলেন, একজন নিবেদিত বিএনপি নেতার আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়ার সুযোগ নেই। আমার জানামতে তিনি কোন কালেই বিএনপি করেননি। আর তাকে করা হয়েছে উপজেলা বিএনপির আহবায়ক। সত্যি এটা দুঃখজনক। আমি ওই বিএনপি নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি করছি।
এ বিষয়ে বিএনপি নেতার বক্তব্য নিতে কয়েকবার তার মোবাইল নম্বরে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।


















