ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে উপনির্বাচনে, এনামুল হক অপু চেয়ারম্যান নির্বাচিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ৪৩২ বার পড়া হয়েছে

আজ শনিবার বাউফলের কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে অটোরিক্সা প্রতীকের প্রার্থী এনামুল হক অপু ৭ হাজার ৪৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আবদুল মালেক মিয়া পেয়েছেন ৩ হাজার ২৯০ ভোট।

নজিরবিহীন নিরাপত্তার মধ্যে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। সকাল ৮ টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

কেশবপুরে মোট ভোটার ২৫ হাজার ২৯০জন। এদের মধ্যে ১৩ হাজার ৭০ জন পুরুষ এবং ১২ হাজার ২২০ জন নারী ভোটার। ভোট প্রয়োগ করেছেন ১২ হাজার ৫৬৬ জন। প্রয়োগকৃত ভোটের হার শতকরা ৪৯.৬৮ ভাগ।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ আগস্ট কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একারণে গত ২৪ জানুয়ারি উপনির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে উপনির্বাচনে, এনামুল হক অপু চেয়ারম্যান নির্বাচিত

আপডেট সময় : ০৬:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪