বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ
- আপডেট সময় : ০৬:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২০৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া-মিলাদ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় ছাত্রদল নেতা ইমন মাতুব্বরের নেতৃত্বে মধ্যপুরা জামিয়া কোরানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক ছাত্র এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক স্যামুয়েল আহমেদ লেলিন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমতিয়াজ রসুল সোয়েব, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান, জিয়া মৃধা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজনকে সফল করতে সার্বিক সহায়তা প্রদান করেন জনাব রুমান হোসেন, সামুয়েল আহাম্মেদ লেলিন, হিমেল হাওলাদার, লিমন মৃধা, লিয়াকত হোসেন রাজিব, রবিউল ইসলাম, নিয়াজ খান, আলামিন গাজী, হাচান খান, জসিম খান, প্রিন্স রুবেল, জাকারিয়া, অনিক, রাজিব, অলিউল্লাহ, হাচান ভাই, সফিকুল ভাই টিটু রাসেদ ও নাঈম মৃধা প্রমুখ।দোয়া শেষে অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।


















