ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে জমিজমা বিরোধে নারী-শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ৪০৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারী ও শিশুসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন , বেল্লাল (৬০), রাহিমা খাতুন (৫০), লাভলী (৩৫), ফারজানা (৩০) ও মোঃ আহাদ (১৪)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল ডালিম হাওলাদার ও বেল্লাল হাওলাদারের সাথে। ঘটনার দিন ওই বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ডালিম হাওলাদারের নেতৃত্বে ১৫-১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নারী ও শিশুসহ পাঁচজন গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বেল্লাল ,রহিমা ও আহাদ গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত ) আতিকুল ইসলাম বলেন , ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযুক্ত ডালিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে জমিজমা বিরোধে নারী-শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫