বাউফলে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বাউফল উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় বাউফল হাসপাতাল রোডস্থ রিপোর্টার্স ইউনিটি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা জাকির হোসেন খান। বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সঙ্গে তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা, নির্বাচনী পরিবেশ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
মাওলানা জাকির হোসেন খাঁন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সাধারণ মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে চায়।তাই আমার দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আমাকে পটুয়াখালী ২ থেকে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতে বলেছেন।ইনশাআল্লাহ,আমি যদি নির্বাচিত হই, তাহলে সাধারণ মানুষের জানমাল ও আমানত সহ সকল কিছুর সঠিক ভাবে ব্যবহারিত হবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন ও জনগণের অধিকারের সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। গণমাধ্যম কর্মীদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।
এসময় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বাউফল উপজেলা সহ-সভাপতি মাওলানা আঃ কুদ্দুস, সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাআদ বিন জাকির, ছাত্র জমিয়ত বাংলাদেশ বাউফল উপজেলা আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব তামিম শরিফ,ক্বারী আবু হুরায়রা, শহিদুল ইসলাম, মুহাম্মদ আলী প্রমুখসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


















