ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে টাকা চুরির অভিযোগ ঘিরে সংঘর্ষ, আগুনে পুড়ল মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৮০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মসজিদের টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এসময় একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের শহীদ জালাল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ বিক্রির উদ্দেশ্যে শহীদ জালাল গ্রামে যান নাসির হোসেন। এসময় পূর্বের মসজিদের টাকা চুরি নিয়ে অভিযুক্ত পক্ষের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার ভাই মিজানুর রহমান পরিস্থিতি মীমাংসা করতে এলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। নাসিরের আরেক ভাই আব্বাস প্রতিবাদ করলে তাকেও মারধরের শিকার হতে হয়। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

আহতদের অভিযোগ, মহিবুল্লাহ, পাখি ও এনামুল হক মালা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

তবে এনামুল হক মালা অভিযোগ অস্বীকার করে বলেন, “কিছুদিন আগে আমাদের এলাকার মসজিদ থেকে এক লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছিল। চোরকে ধরা হয়েছে, সে এখন কারাগারে। মানববন্ধনের উদ্দেশ্যে কাছিপাড়ায় যাওয়ার পথে তারা বাধা দিলে এ ঘটনা ঘটে।”

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় মিজানুর রহমান ও আলহাজ্ব শাহাবুদ্দিন হাওলাদার নামের দুইজন লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে টাকা চুরির অভিযোগ ঘিরে সংঘর্ষ, আগুনে পুড়ল মোটরসাইকেল

আপডেট সময় : ০৯:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫