ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে তারেক রহমানের জন্মদিনে অসহায়দের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ১৯৬ বার পড়া হয়েছে

“১৫ বছরের জঞ্জাল আর ধ্বংসস্তূপ সরিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে একজন তারেক রহমানকে আমাদের খুব প্রয়োজন”—এ বক্তব্যকে সামনে রেখে বাউফলে বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় বাউফল পৌর শহরে গরীব, অসহায় ও পথচারী দুই শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন।

এ সময় জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনায় দোয়া করা হয়।

খাবার বিতরণকালে লেনিন বলেন,“১৫ বছরের জঞ্জাল এবং ধ্বংসস্তূপ সরিয়ে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে একজন তারেক রহমানের আজ খুব প্রয়োজন। তাই আমরা সাধারণ মানুষের কাছে জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে দোয়া চেয়েছি। একজন সুস্থ তারেক রহমান মানেই সুস্থ, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ। ১৫ বছরের স্বৈরশাসন যেভাবে রাষ্ট্রের সকল ব্যবস্থাকে ভেঙেচুরে অকার্যকর করে দিয়েছে, কেবল একজন তারেক রহমানই পারেন স্বীয় শিল্পীস্বত্তা দিয়ে লাল-সবুজের বাংলাদেশকে আবার নতুন করে রঙিন করতে।”

এসময় আরও উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির আহবায়ক সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, যুবদল নেতা শাহ আলম, জুলাই যোদ্ধা আলী আজগর সুজন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর সিকদার, সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ, ছাত্রদল নেতা আশিক বিল্লাহ, রনি গাজী ও জিহাদ গাজী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে তারেক রহমানের জন্মদিনে অসহায়দের মাঝে খাবার বিতরণ

আপডেট সময় : ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫