বাউফলে তিন দিন ব্যপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৩৫ বার পড়া হয়েছে

বাউফলের ধানদি কামিল মাদ্রাসার তিন দিন ব্যপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান ও কামিল শিক্ষার্থীদের ছবক আজ মঙ্গলবার দিনভর মাদ্রাসার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও গভনিংবোর্ডের সভাপতি একেএম জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছারছীনা দারুসসুন্নত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সাইয়্যেদ মুহা. শরাফত আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী, পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোশফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শামসুল আলম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হাসান, একাডেমিক সুপার ভাইজার মোঃ নুরনবী, অধ্যক্ষ শাহ মোঃ ওমর আলী জিয়াদ ও অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম,বাউফল থানার ইনচার্জের শোনিত কুমার গায়েন,বাউফল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু প্রমূখ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান আজিজি। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ ও মুনতাছির মুজাহিদ।


















