বাউফলে দুই ব্যবসায়ীর মধ্যে মারামারি
- আপডেট সময় : ০৮:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ১১০৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মো. আনিচুর রহমান (৪২) ও ফয়সাল জোমাদ্দার (৩৫) নামের দুই ব্যবসায়ীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে বাউফল পৌর শহরের ইলিশ চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যবসায়ী ফয়সাল জোমাদ্দার তার ছেলে অর্ককে নিয়ে পটুয়াখালী যাওয়ার পথে অপর ব্যবসায়ী মো. আনিচুর রহমানের সঙ্গে তার ছেলে অর্কের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়।
ব্যবসায়ী আনিচুর রহমান বলেন, “আমি একজন ব্যবসায়ী ও সংবাদকর্মী। ফয়সাল বিভিন্নভাবে আমাকে হয়রানি করে আসছে। এরই জের ধরে আজ সকালে আমার ওপর হামলা চালিয়েছে। আমি আইনগত ব্যবস্থা নেব।”
অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ী ও কৃষকদল নেতা ফয়সাল জোমাদ্দার বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং আমার ছেলে অর্কের পটুয়াখালীতে পরীক্ষা চলছিল। সকালে পটুয়াখালী যাওয়ার পথে বাউফল ইলিশ চত্বরে আনিচুর আমার ছেলের ওপর হামলা করে। বিষয়টি থামাতে গেলে আমাকেও মারধর করা হয়।”
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান বলেন, “এ বিষয়ে এক পক্ষের অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


















