ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

বাউফলে দুই সাংবাদিকসহ বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ৯১৩ বার পড়া হয়েছে
পটুয়াখালী বাউফলে হামলা, ভাংচুর,লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় পৌর বিএনপি সভাপতি হুমায়ন কবির (সদ্য অব্যহতিপ্রাপ্ত), যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, কালবেলার স্থানীয় সাংবাদিক মশিউর রহমান মিলন ও ভোরের আকাশের সাংবাদিক মোঃ ফিরোজসহ ২৪ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) আরিফুজ্জামান খান রিয়াদ বাদি পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলটি পিআইবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর দিবাগত রাত আড়াইটার দিকে উল্লেখিত আসামীরা গালর্স স্কুল রোডস্থ সড়কে তাদের দোতালা বসত ঘরের ইটপাটকেল মেরে জানালার গ্লাস ভাংচুর করেন। এরপর ওই বসত ঘরের সামনে টিনসেটের আরেকটি বসতঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে এবং পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এতে ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। সব মিলিয়ে তার ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে গত বুধবার (২১ আগস্ট) বাউফল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের বড় বোন রিতা শবনম বাদি হয়ে পৌর বিএনপি সভাপতি হুমায়ন কবির(সদ্য অব্যহতিপ্রাপ্ত), যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হোসেনসহ ১৩ জনকে আসামী করে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে আরেকটি মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বাউফল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
ওই মামলার এজাহারের আসামীদের বিরুদ্ধে গত ৫ আগস্ট দিবাগত রাতে সাবেক মেয়র জুয়েলের পৌর শহরের মুসলিমপাড়াস্থ বাস ভবনে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে বিএনপি নেতা হুমায়ন কবির বলেন, দুইটি মামলার মধ্যে একটি মামলার বাদি আরিফুজ্জামান খান রিয়াদ বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং অপর মামলার বাদি রিতা শবনম বাউফল পৌর সভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের বড় বোন। তাই রাজনৈতিক ভাবে হয়রানির উদ্দেশ্যে তাকেসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। তিনি মামলায় দুই সাংবাদিককে আসামী করায় নিন্দা প্রকাশ করেছেন।
কালবেলার স্থানীয় সাংবাদিক মশিউর রহমান মিলন বলেন,

মামলার বাদি আরিফুজ্জামান খান রিয়াদ বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জেরে  আমাকে হয়রানি করার জন্য মামলায় আমার নাম দিয়েছে।আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এটা বাউফলের মানুষ জানে ও বুঝে । 

এ ব্যাপারে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েনকে একাধিকবার মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ না করে কল কেটে দিয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে দুই সাংবাদিকসহ বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪