ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমান দেশী অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • / ৬৮১ বার পড়া হয়েছে

একটি পিস্তল, একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমান দেশী অস্ত্রসস্ত্রসহ আনিচুর রহমান তালুকদার(৪৮) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার(২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে বাউফল সার্কেলের সিনিয়র এএসপি শাহেদ আহমেদ চৌধুরী ও বাউফল থানার ওসি(তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাসের একটি টিনসেট ঘর থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

কলেজের এই ঘরটি ইউপি চেয়ারম্যান তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন বলে জানা গেছে।

আটককৃত আনিচুর রহমান এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পুকুর দেহরক্ষী হিসাবে পরিচিতি। তার বাবার নাম মোজাম্মেল তালুকদর।

কেশবপুর ইউপির চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু আটককৃত সন্ত্রাসী আনিচুর রহমান তার লোক নয় বলে দাবি করেন।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমান দেশী অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আটক

আপডেট সময় : ১২:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩