ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৮৪৬ বার পড়া হয়েছে

0-0x0-0-0#

বাউফলে ধুলিয়া কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের চেষ্টার প্রতিবাদে আজ সোমবার (১৩ অক্টাবর) সকাল ১০ টার দিকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী ইমরান হাওলাদার (২৫)-এর মালিকানাধীন ‘মা টেলিকম’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে তারা।

ইমরান ধুলিয়া ইউনিয়নের সোবাহান হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী ছাত্রী বলেন, “আমি সোমবার সকাল ৮ টার দিকে রেজিস্ট্রেশনের জন্য ছবি তুলতে গিয়েছিলাম। হঠাৎ ইমরান কুপ্রস্তাব দেয়। আমি রাজি না হলে সে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমি ভয় পেয়ে দোকান থেকে দৌড়ে বের হয়ে আসি।”

সহপাঠী রাফি বলেন, “আমাদের সহপাঠী ছবি তুলতে গেলে দোকানদার তাকে কুপ্রস্তাব দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমরা এই ঘটনার বিচার চাই।”

তবে অভিযুক্ত ব্যবসায়ী ইমরান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে কুপ্রস্তাব দিইনি। কয়েকজন ছবি তুলতে এসেছিল, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০২:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫