ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে নির্বাচনী পোষ্টার ছেড়ায় ট্রাক ড্রাইভারকে মারধর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / ৬৮৮ বার পড়া হয়েছে

বাউফলে বিএনএফের প্রার্থী মো. জোবায়ের হোসেনের টেলিভিশন মার্কার পোস্টার ছেড়ার ঘটনাকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৩০) নামের এক ট্রাক ড্রাইভারকে মারধর করেছে ওই প্রার্থীর ভাই ও এক সমর্থক।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় বাউফল – বগা সড়কের গোসিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে।স্থানীয়রা হামলাকারীদের আটক করে।

এ খবর পেয়ে বাউফলের ইউএনও মো. বশির গাজী, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড ও নির্বাচনী আচরণবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থল গিয়ে তানভির ও সাইদুল নামের ওই প্রার্থীর ভাই ও এক সমর্থককে আটক করে। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়।

জানা গেছে, কালাইয়া বন্দর থেকে ছেড়ে যাওয়া বগুড়া-ট-১১২৪৭০ নম্বরের একটি কাঠবোঝাই ট্রাকে লেগে শহরের সাব রেজিস্ট্রি অফিস ও বিলবিলাস বাজারের সামনে টেলিভিশন প্রার্থীর নির্বাচনী ঝুলন্ত পোস্টারসহ অন্য কয়েকটি প্রতিকের পোস্টার ছিড়ে যায়।

এ খবর পেয়ে টেলিভিশন মার্কার প্রার্থী জুবায়ের হোসেনের ভাই তানভির ও সাইদুল নামের এক সমর্থক ওই ট্রাকটি আটক করে ড্রাইভারকে মারধর করে।

এব্যাপারে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, খবর পেতে ঘটনাস্থলে এসআই মনির হোসেনকে পাঠানো হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রট উপস্থিত হলে হামলাকারীদের আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে টেলিভিশন মার্কার প্রার্থী মো. জোবায়ের হোসেন সাংবাদিকদের বলেন, আমার ভাই বা আমার কোন কর্মী ট্রাক ড্রাইভারকে মারধর করেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে নির্বাচনী পোষ্টার ছেড়ায় ট্রাক ড্রাইভারকে মারধর

আপডেট সময় : ১০:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩