ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬৬২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে কাছিপাড়া ইউনিয়নের পূর্ব কাছিপাড়া গ্রামের মো.বেল্লাল হাওলাদার বাড়িতে আবুধাবি প্রবাসী মো.রিয়াদ হোসেনের(৫০)বসত ঘরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘরের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে ৫/৬ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে।

ডাকাত দল ঘরে ঢুকে প্রবাসী রিয়াদ হোসেনের স্ত্রী ও সন্তানদের অস্ত্রের মূখে জিম্মি করে ঘরের আলমিরা ও সোকেচ ভাংচুর করে ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা ও আনুমানিক আড়াই ভড়ি স্বর্নালংকার হাতিয়ে নেয়।

এসময় পাশের কক্ষের ভাড়াটিয়া পূর্ব কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক মো.বজলুর রহমান পাশের ঘরের শব্দ শুনে ডাক চিৎকার দিলে ডাকাত দল তার কক্ষে প্রবেশ করে এবং তার স্ত্রী, সন্তান ও তার বৃদ্ধা মা’কে অস্ত্রের মুখে জিম্মি করে কক্ষের আলমিরা,সোকেচ ভাংচুর করে আনুমানিক সাত ভড়ি স্বর্নালংকার ও কাপর চোপড় নিয়ে যায়।

শিক্ষক বজলুর রহমান জানান, ডাকাত দলের সদস্যরা প্রত্যেকে শর্ট প্যান্ট ও মূখোশ পরিহিত ছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় : ০৩:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪