বাউফলে বইয়ের মোড়ক উন্মোচন
- আপডেট সময় : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বাংলা একাডেমির সদস্য কবি ও কথা সাহিত্যিক আরেফিন রব এর লেখা “আলোর পথে বীরপাশা” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।শুক্রবার বিকাল ৪টায় উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় মঞ্চে আনুষ্ঠানিক ভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক মো.কবির হোসেন’র সঞ্চালনায় বইয়ের মোড়ক উন্মোচন করেন, “উচ্চ নম্বরের সিড়ি” বইয়ের লেখক, ঢাকা জেড,এইচ,সিকদার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো.লিয়াকত আলী খান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,কাছিপাড়া আঃ রশিদ মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম,কাছিপাড়া আঃ রশিদ মিয়া ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো.বাবুল আক্তার,বিদ্যালয়ের সাবেক সভাপতি এ.কে.এম.আব্দুর রব সেলিম,বীর মুক্তিযোদ্ধা কুতুবুল আলম সহ স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। লেখক আরেফিন রব উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রামের মরহুম গিয়াস উদ্দিন খানের সন্তান।তিনি জনস্বাস্থ্য ইনস্টিটিউট,মহাখালীতে সহকারী পাবলিক এনালিষ্ট পদে কর্মরত রয়েছেন।
এ পর্যন্ত লেখকের ১৪ টি বই প্রকাশিত হয়েছে এবং ১০ টি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। এবছর জাতীয় বইমেলায় তার লেখা “মিমের ছড়া,মজায় ভরা” এবং “আলোর পথে বীরপাশা” বইটি প্রকাশিত হয়েছে।


















