সংবাদ শিরোনাম :
বাউফলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত দুইটি তোরণে আগুন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ৪৮৪ বার পড়া হয়েছে

বাউফলের নুরাইপুর ইউনিয়নের রাজ বাড়ির সামনে সরকার দলীয় এমপি আসম ফিরোজ ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের সৌজন্যে নির্মিত দুইটি তোরণে আগুন লাগিয়ে দেয় দুর্বত্তরা। এতে তোরণ দুইটি কিছু অংশ পুড়ে যায়। স্থানীয়রা টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে। তোরণের গায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগানো ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এমপি আসম ফিরোজ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের সৌজন্যে তোরণ দুইটি নির্মাণ করা হয়েছিল।


















