ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • / ৫৫৫ বার পড়া হয়েছে
বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল পৌর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল পরবর্তী শান্তি সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ওরফে জুয়েল।
রবিবার (৩০ জুলাই) বিকেলে প্রেসক্লাব রোডস্থ বাউফল পৌর আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ইলিশ চত্ত্বরে এসে শেষ হয়। এসময় ইলিশ চত্ত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি  আব্দুল লতিফ খান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জিয়াউল হক। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জসিম উদ্দিন ফরাজি, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এস এম ইউসুফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবু উত্তম গাঙ্গুলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হাসান, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম মহসিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিএনপি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা এখন বিদেশী প্রভুদের ধন্যা ধরে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা মুখে গণতন্ত্রের কথা বলে আসলে সংবিধান না মেনে অবৈধ পন্থায়৷ ক্ষমতায় আসাই তাদের লক্ষ্য। জনগণ আওয়ামী লীগের সাথে আছে, তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। কোনো বিদেশী প্রভু এদেশে কাউকে ক্ষমতায় এনে দিতে পারবে না। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক অগ্রযাত্রা তুলে ধরেন৷
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ১০:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩