ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

বাউফলে বিএনপির চার নেতা-কর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ৫২১ বার পড়া হয়েছে

নাশকতা, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পটুয়াখালীর বাউফলে বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃস্পতিবার (২ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তাদের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক।

পুলিশ জানায়, নাশকতার চেষ্টা পরিকল্পনার অভিযোগে বুধবার রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক আল আমিনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মনদপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রাম থেকে বিএনপি কর্মী জামাল ব্যাপারী, একই গ্রামের ছাত্রদল কর্মী মেহেদী হাসান ও নওমালা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতরবিবার (২৯ অক্টোবর ) রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে কারাগারে প্রেরণ করা হয়।

উপজেলা বিএনপির শীর্ষ এক নেতা বলছেন, ক্ষমতাসীন দল পুলিশ বাহিনীকে ব্যবহার করে মিথ্যা অভিযোগ ও গায়েবী মামলা বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছেন। বাড়িতে বাড়িতে তল্লাশি করে আতঙ্ক সৃষ্টি করছেন। মামলা ও গ্রেপ্তারের ভয়ে বিএনপি নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। সবার মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন,‘ সারাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে। আওয়ামী লীগের আর অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ নেই। গ্রেপ্তার আর মামলা দিয়ে সরকার পতনের আন্দোলন থামানো যাবে না।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কাউকে হয়রানি করা পুলিশের কাজ নয়, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে বিএনপির চার নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩