বাউফলে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদারের সমর্থকদের মিছিল–সমাবেশ
- আপডেট সময় : ০১:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১৯৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের নির্দেশনায় বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতাল রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন ,জাকির হোসেন মৃধা, উপজেলা বিএনপির সদস্য মো. সেলিম সিকদার , পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবি এমবি , হাজী মাসুম বিল্লাহ পলাশ, শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু , পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল বাশার ,এছাড়া শহরের বিএনপি, পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে বাউফল উপজেলা জুড়ে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


















