সংবাদ শিরোনাম :
বাউফলে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৮:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
- / ৬৫৬ বার পড়া হয়েছে

বাউফলে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বিষপানে মৌসুমি আক্তার (১৭) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। আজ শনিবার (২০এপ্রিল) কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে। মৌসুমী কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ।
পুলিশের ধারণা , মৌসুমির পরিবার তার প্রেমিকের সাথে সম্পর্ক মেনে না নেয়ায় অভিমান করে বিষপানে আত্মহত্যা করতে পারেন। পুলিশ মৃত মৌসুমীর নিজ হাতের লেখা একটি চিঠি উদ্ধার করেছে। সেখা লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ট্যাগস :
বাউফল


















