সংবাদ শিরোনাম :
বাউফলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন
খবর বাউফল ডেস্ক
- আপডেট সময় : ০১:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ৫১১ বার পড়া হয়েছে

বাউফল থানার সামনে নবনির্মিত বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় এমপি ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আসম ফিরোজ আজ মঙ্গলবার বেলা ১১টায় এ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উদ্বোধন শেষে কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় হল রুমে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমীন এর সভাপতিত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


















