ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪২৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী বাউফলের মোঃ সাগর(২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে করিম মৃধা বাড়ির থেকে মরদেহটি উদ্ধার করা হয় । নিহত মোঃ সাগর ওই এলাকার জয়নাল সরদারের ছেলে ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, সাগর ঢাকার নারায়ণগঞ্জে একটি রডের দোকানে শ্রমিকের কাজ করতো ।সাগর ঢাকা থেকে ৩ দিন আগে নিজ বাড়িতে আসেন ।গতকাল রাত ১২ টার দিকে নিজ বাসা থেকে বের হয় ।সকালে গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে থাকা সাগরকে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বাড়ির দক্ষিণ পাশের বাগানে একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন বলেন,নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে।প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এখনো পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪