ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

বাউফলে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পলিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / ২৭৫ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাউফলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বাউফলের কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দির, বাউফল মদন মোহন আক্রা (লিচু তলা) এবং বাউফল ইসকন মন্দিরে ভোর কীর্তন, বাল্য সেবা, গুরু পূজা, গীতা পাঠের আয়োজনসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বেলা ১১ টায় কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দির কমিটির সভাপতি ও বাউফল পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অতুল চন্দ্র পালের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রতন দেবনাথ উপদেষ্টা পরিষদের সদস্য দুলাল কর্মকার, নিত্য গোপাল দাস, যুব পরিষদের কৃষ্ণ কান্ত কর্মকার, কমল কর্মকার, বাবুল দেবনাথ, গৌরাঙ্গ মালাকর, পলাশ কর্মকার, রমেশ সাহা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ সনাতন ধর্মাবলম্বী প্রায় সহাস্রাধিক ভক্ত অংশ নেয়। শোভাযাত্রাটি কালাইয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়।

কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরের পুরেহিত কার্তিক চক্রবর্তী জানান, ১৬ জুলাই উল্টো রথ উদযাপন করা হবে। উল্টো রথ পর্যন্ত জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মাতাজির জন্য বিশেষ পূজা এবং প্রসাদের আয়োজন করা হবে।

বাউফল মদন মোহন আক্রা (লিচু তলা) মন্দির থেকে বিকেল সারে ৫ টায় এবং বাউফল ইসকন মন্দির থেকে বিকেল সারে ৪ টায় শোভাযাত্রা বের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পলিত

আপডেট সময় : ০৪:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪