ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাউফলে সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / ৪২৫ বার পড়া হয়েছে

স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আসম ফিরোজ এমপি । আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এ মতবিনিময় করেন।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোসারেফ হোসেন খান, ভাইসচেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, সাধারণ সম্পাদক এনায়েত খান সানা, সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল কবির নিসাদ প্রমূখ।মতবিনিময় সভা সঞ্চালন করেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ।

মতবিনিময় সভায় আসম ফিরোজ এমপি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি করিনা। প্রতিযোগিতার রাজনীতি করি। এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে ৮ বার এমপি নির্বাচিত করেছেন। আমি তাদের সেবক হিসাবে কাজ করে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমার গঠনমূলক সমালোচনা করলে আমি অখুশি হবোনা। কোন ভুল হলে আমাকে বলবেন সুদরে নেব। কিন্তু ‘মিথ্যা সংবাদ প্রকাশ করে আমার ও বাউফলবাসীর ভাবমূতি নষ্ট করবেননা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময়

আপডেট সময় : ০৩:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪