সংবাদ শিরোনাম :
বাউফলে সাংবাদিকদের সৌজন্যে ইফতার পার্টি
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ৪১৪ বার পড়া হয়েছে

মমতাজ- মোস্তফা ফরাজী ফাউন্ডেশনের উদ্যোগে বাউফল প্রেসক্লাবের সদস্যদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আজ শনিবার বাউফল পৌর শহরের “ফুট ফ্যাক্টরী” চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেজর মোঃ ফিরোজ খাননুন।
মেজর ফিরোজ খান তার বক্তব্যে বাউফলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
তিনি আরও বলেন মমতাজ- মোস্তফা ফাউন্ডেশনের উদ্যোগে বাউফলে বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করা হয়।
তিনি বাউফল প্রেসক্লাবের উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেন।
এ অনুদানের জন্য বাউফল প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।
-নিজস্ব প্রতিবেদক


















