বাউফলে সাবেক বিএনপি নেতা সৈয়দ আহমেদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের দোয়া-মিলাদ
- আপডেট সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ৯৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বাউফল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাউফলের গোলাবাড়ি বিএনপি কার্যালয়ে বাউফল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবন, দলীয় অবদান এবং বাউফল সরকারি কলেজ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়।
মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদ বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া বাউফল সরকারি কলেজ প্রতিষ্ঠার সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন।
দোয়া-মিলাদ মাহফিলে বাউফল উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।










