বাউফলে ৫০ পিস ইয়াবাসহ হেলাল গাজী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৪৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল গাজী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই সম্বিত রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা বিক্রির সময় হেলাল গাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হেলাল গাজী আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের মো. মতলেব গাজীর ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে। গ্রেপ্তার হেলাল গাজীকে আদালতে সোপর্দ করা হয়েছে।


















