সংবাদ শিরোনাম :
বাউফলে ৬টির মধ্যে দুইটি মনোনয়ন বৈধ, তিনটি স্থগিত একটি বাতিল
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৪:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / ৮০৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী-২ বাউফল আসনে নৌকা মার্কার প্রার্থী আসম ফিরোজ এমপি ও স্বতন্ত্র প্রার্থী হাসীব আলম তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
বাকি ৪ জনের মধ্যে জাতীয় পাটির প্রার্থী মহাসিন হাওলাদার, তৃনমূল বিএনপির প্রার্থী মাহবুবল আলম ও বিএনএফের প্রার্থী ডা. জুবায়ের হোসেনের মনোনয়ন স্থগিত করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী নূর মোহাম্মদ হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মোঃ বশির গাজী বিষয়টি নিশ্চিত করেন ।
ট্যাগস :
বাউফল


















