ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

বাউফলে ৬৯ জেলে চাল পায়নি, ইউপি সদস্যর বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ৫১৪ বার পড়া হয়েছে
বাউফলের কেশবপুর ইউনিয়নের প্রকৃত জেলেরা চাল না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি মৎস্য কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ মে কেশবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়। কিন্তু “জেলে কার্ড” থাকা সত্তে¡ও ৬৯ জন জেলেকে চাল দেয়নি ওই ওয়ার্ডের মেম্বর কাওসার সিকদার। এঘটনায় গত ৬ মে ভূক্তভোগী জেলেরা ইউএিনও’র কাছে লিখিত অভিযোগ দিলে তিনি উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
 উপজেলা মৎস্য কর্মকর্তা তদন্ত করতে গেলে ঘটনার সত্যতা পেলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেননি।

এদিকে চাল না পাওয়া ওই ৬৯ জন জেলেরা আজ সোমবার (৮মে)বেলা ১২ টার দিকে ইউএনও’র কাছে এসে আবারো অভিযোগ দেন। এসময় অভিযুক্ত মেম্বরকে ডেকে এনে ঘটনা জানতে চাইলে মেম্বর কিছুটা অনিয়ম হয়েছে বলে স্বীকার করেন।

হিসেব মতে ৬৯ জন জেলেদের প্রায় তিন টন চাউল বিতরণ করা হয়নি। ভূক্তভোগী জেলেরা জানান, “জেলে কার্ড” নিয়ে চাউল আনতে গেলে মেম্বর কাওছার সিকদার তাদের সাথে অসদাচারণ করেন এবং গায়ে হাতও দেন। তার ভয়ে কেউ মুখ খুলে না।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন,‘বিষয়টি সম্পর্কে উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে মোবাইল ফোনে উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। দুই-এক দিনের মধ্যেই প্রতিবেদন পেয়ে মেম্বর কাওছার সিকদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ৬৯ জেলে চাল পায়নি, ইউপি সদস্যর বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩