ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ৬৬৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। ওই সময় জুয়াড় আসর থেকে নগদ ২০ হাজার ৯৮০ টাকা ও তাস জব্দ করা হয়।

জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ শনিবার সকালে ওই ছয় জুয়াড়িকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জুয়াড়িরা হলেন উপজেলার কালাইয়া গ্রামের বদু দাসের ছেলে কিশোর দাস (২৫),দাসপাড়া গ্রামের আজাহার প্যাদার ছেলে মো. বেল্লাল হোসেন (৪২), দুলাল মালকারের ছেলে মো. নুরুন্নবী (৩৮),কাঞ্চন সরদারের ছেলে মো. মো. বাবুল সরদার (৩৬) ও মো. শাহজাহান মুন্সির ছেলে মো. বাহাদুর (৩৬) এবং নওমালা গ্রামের মো. আমির হোসেন পঞ্চায়েতের ছেলে মো. জুলহাস পাঞ্চায়েত (৩৭)।

পুলিশ সূত্রে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা কলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে দাসপাড়া এলাকায় উপপরিদর্শক (এসআই) মো. ইমরান খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। দাসপাড়া গ্রামের বাবুল আকনের খেতের মধ্যে প্রকাশ্যে জুয়া খেলছিলেন ওই ছয় জুয়াড়ি। সন্ধ্যা ছয়টার দিকে তাঁদেরকে হাতে-নাতে পুলিশ আটক করে এবং নগদ টাকা ও তাস জব্দ করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন সত্যতা নিশ্চিত করে বলেন,‘তাঁরা পেশাদার জুয়াড়ি।তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪